মূল কনটেন্টে যান
হটলাইন: 01612-881624support@lushvibesbd.com
LushVibes
শপ
নতুন পণ্যঅর্ডার ট্র্যাক করুনকার্ট
অ্যানুয়া - রাইস এনজাইম ব্রাইটেনিং ক্লিনজিং পাউডার ৪০ গ্রাম

Anua

অ্যানুয়া - রাইস এনজাইম ব্রাইটেনিং ক্লিনজিং পাউডার ৪০ গ্রাম

ক্লিনজার

৳1,950স্টকে আছে

সাইজ: 40gm

হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করুন (হোয়াটসঅ্যাপ খুলবে)

এই পণ্য নিয়ে প্রশ্ন আছে? আমরা শনিবার থেকে বৃহস্পতিবার, 10:00 AM থেকে 8:00 PM পর্যন্ত উত্তর দিই।

আমাদের কাছ থেকে কেনা

  • বিক্রি ও ডেলিভারি করছে LushVibes
  • ক্যাশ অন ডেলিভারি
  • ডেলিভারি চার্জ: ঢাকা জেলায় ৳80, অন্য জেলায় ৳130
  • অর্ডার অপেক্ষমাণ বা নিশ্চিত অবস্থায় থাকলে নিজেই বাতিল করতে পারবেন
  • আমাদের নিজস্ব সরবরাহকারীদের কাছ থেকে সংগৃহীত — কীভাবে সংগ্রহ করি

ত্বকের ধরন

ত্বকের ধরন ও সমস্যার ট্যাগ শুধু পণ্য খোঁজার সহায়ক, চিকিৎসা পরামর্শ নয়।

বিবরণ

রাইস ব্র্যান বা চালের কুঁড়ার নির্যাস সমৃদ্ধ এই বহুমুখী ক্লিনজিং পাউডারটি আপনার পোরস গভীরভাবে পরিষ্কার করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং হাইড্রেশনের মাত্রা দ্বিগুণ করে। এর চমৎকার ফর্মুলায় থাকা সিরামাইড ত্বকের সুরক্ষাবলয় (skin barrier) মজবুত করে এবং পাপাইন (papain) এনজাইম আলতোভাবে ত্বকের মৃত কোশ ও ময়লা দূর করে। সেরা ফলাফলের জন্য পরিমাণমতো পাউডার পানির সাথে মিশিয়ে ফেস মাসাজ করুন এবং পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ ছাড়া তাৎক্ষণিক গ্লো পেতে এটি ওয়াশ-অফ মাস্ক (wash-off mask) হিসেবেও ব্যবহার করতে পারেন।

উপাদান

চাল পাউডার ও এক্সট্যাক্ট সমৃদ্ধ এই বহুমুখী এক্সফোলিয়েটিং ক্লিনজিং পাউডার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা না হারিয়েই মৃত কোশ, অতিরিক্ত তেল ও ময়লা দূর করে পোরস পরিষ্কার রাখে এবং অসমান ও নিষ্প্রাণ ত্বকের টোন উজ্জ্বল ও মসৃণ করে। এতে থাকা সিরামাইড শুষ্ক-ফাটা ত্বককে তাৎক্ষণিকভাবে হাইড্রেট করে, ত্বকের সুরক্ষাবলয় মজবুত করে এবং জ্বালাপোড়া শান্ত করে। দাগ ও ব্রণপ্রবণ ত্বকের জন্য অত্যন্ত কার্যকর উপাদান 'পাপাইন' (Papain) এক্সফোলিয়েশন ও ব্রাইটেনিং ইফেক্ট বাড়িয়ে ত্বককে করে তোলে মসৃণ ও দীপ্তিময়। প্রোডাক্টটি ওয়াশ-অফ মাস্ক বা পাউডার ক্লিনজার—দুইভাবেই ব্যবহার করা যায়।

ব্যবহারবিধি

১. ওয়াশ-অফ মাস্ক হিসেবে: ১ থেকে ১.৫ টেবিল চামচ পানির সাথে পাউডারটি মেশান এবং এটি কিছুটা ইলাস্টিক টেক্সচার না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর পুরো মুখে সমানভাবে লাগিয়ে ৩ থেকে ৫ মিনিট হালকা মাসাজ করুন। শেষে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ২. পাউডার ক্লিনজার হিসেবে:ভেজা হাতের তালুতে ০.৫ (অর্ধেক) টেবিল চামচ পাউডার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। পাউডারটি ফেনা (foam) হয়ে গেলে আলতো করে পুরো মুখে মাসাজ করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ক্রেতাদের রিভিউ

এখনও কোনো রিভিউ নেই। যাঁরা এই পণ্যটি পেয়েছেন, তাঁরা প্রথম রিভিউ লিখতে পারেন।

এই পণ্যটি কিনেছেন? রিভিউ লিখতে লগ ইন করুন।

আপনার পছন্দ হতে পারে