
৳350স্টকে আছে
সাইজ: 23ml
হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করুন (হোয়াটসঅ্যাপ খুলবে)
এই পণ্য নিয়ে প্রশ্ন আছে? আমরা শনিবার থেকে বৃহস্পতিবার, 10:00 AM থেকে 8:00 PM পর্যন্ত উত্তর দিই।
আমাদের কাছ থেকে কেনা
- বিক্রি ও ডেলিভারি করছে LushVibes
- ক্যাশ অন ডেলিভারি
- ডেলিভারি চার্জ: ঢাকা জেলায় ৳80, অন্য জেলায় ৳130
- অর্ডার অপেক্ষমাণ বা নিশ্চিত অবস্থায় থাকলে নিজেই বাতিল করতে পারবেন
- আমাদের নিজস্ব সরবরাহকারীদের কাছ থেকে সংগৃহীত — কীভাবে সংগ্রহ করি
ত্বকের ধরন
ত্বকের সমস্যা
ত্বকের ধরন ও সমস্যার ট্যাগ শুধু পণ্য খোঁজার সহায়ক, চিকিৎসা পরামর্শ নয়।
বিবরণ
অ্যানুয়া পিডিআরএন হায়ালুরোনিক এসিড ক্যাপসুল ১০০ সিরাম মাস্ক হলো একটি ডিপ-হাইড্রেটিং ও স্কিন-প্ল্যাম্পিং শিট মাস্ক, যা প্রাণহীন ও শুষ্ক ত্বককে তাৎক্ষণিকভাবে সতেজ ও নরম করতে কাজ করে। পিডিআরএন এবং হায়ালুরোনিক এসিডের স্মার্ট ক্যাপসুল প্রযুক্তি সমৃদ্ধ এই মাস্কটি ত্বকের গভীরে পুষ্টি ও আর্দ্রতা পৌঁছে দেয়। এটি ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে, সূক্ষ্ম বলিরেখা দূর করতে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, যা ব্যবহার শেষে ত্বককে করে তোলে কোমল, টানটান ও উজ্জ্বল।
উপাদান
এই শিট মাস্কটির অন্যতম মূল উপাদান উদ্ভিজ্জ পিডিআরএন (PDRN), যা ক্ষতিগ্রস্ত ত্বক পুনর্গঠন করতে, নতুন কোষ তৈরি করতে এবং স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা ক্ষুদ্র ক্যাপসুল যুক্ত হায়ালুরোনিক এসিড ত্বকের বিভিন্ন স্তরে গভীর আর্দ্রতা পৌঁছে পানি শূন্যতা দূর করে। এছাড়া প্যানথেনল ও কোলাজেন যৌথভাবে ত্বকের জ্বালাপোড়া শান্ত করে, স্কিন ব্যারিয়ার মজবুত করে এবং ত্বককে দীর্ঘ সময় টানটান ও সতেজ রাখে।
ব্যবহারবিধি
মুখ ভালোভাবে পরিষ্কার করে টোনার দিয়ে ত্বক প্রস্তুত করার পর শিট মাস্কটি সাবধানে খুলে চোখ, নাক ও ঠোঁটের স্থান মিলিয়ে মুখে সুন্দরভাবে বসিয়ে দিন। ক্যাপসুল সিরামটি ত্বকে ভালোভাবে শোষিত হওয়ার জন্য ১০ থেকে ২০ মিনিট রেখে দিন। ২০ মিনিট পর মাস্কটি তুলে ফেলুন এবং মুখে ও ঘাড়ে লেগে থাকা অতিরিক্ত সিরাম আঙুলের ডগা দিয়ে আলতোভাবে ট্যাপ (pat) করে শুষে নিতে দিন। প্রয়োজনবোধে শেষে হালকা ময়শ্চারাইজার মেখে নিতে পারেন।
ক্রেতাদের রিভিউ
এখনও কোনো রিভিউ নেই। যাঁরা এই পণ্যটি পেয়েছেন, তাঁরা প্রথম রিভিউ লিখতে পারেন।
এই পণ্যটি কিনেছেন? রিভিউ লিখতে লগ ইন করুন।





