
৳1,550স্টকে আছে
সাইজ: 100ml
হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করুন (হোয়াটসঅ্যাপ খুলবে)
এই পণ্য নিয়ে প্রশ্ন আছে? আমরা শনিবার থেকে বৃহস্পতিবার, 10:00 AM থেকে 8:00 PM পর্যন্ত উত্তর দিই।
আমাদের কাছ থেকে কেনা
- বিক্রি ও ডেলিভারি করছে LushVibes
- ক্যাশ অন ডেলিভারি
- ডেলিভারি চার্জ: ঢাকা জেলায় ৳80, অন্য জেলায় ৳130
- অর্ডার অপেক্ষমাণ বা নিশ্চিত অবস্থায় থাকলে নিজেই বাতিল করতে পারবেন
- আমাদের নিজস্ব সরবরাহকারীদের কাছ থেকে সংগৃহীত — কীভাবে সংগ্রহ করি
ত্বকের ধরন
ত্বকের সমস্যা
ত্বকের ধরন ও সমস্যার ট্যাগ শুধু পণ্য খোঁজার সহায়ক, চিকিৎসা পরামর্শ নয়।
বিবরণ
অ্যানুয়া হার্টলিফ পোর ক্লে প্যাক হলো একটি ডিপ-ক্লিনজিং ওয়াশ-অফ মাস্ক, যা ত্বকের বন্ধ হয়ে থাকা পোরস পরিষ্কার করতে, অতিরিক্ত তেল শুষে নিতে এবং আলতোভাবে মৃত কোষ দূর করতে সাহায্য করে। প্রাকৃতিক ক্লে (কাদা) এবং সুদিং হার্টলিফ এক্সট্র্যাক্ট সমৃদ্ধ এই মাস্কটি ত্বককে অতিরিক্ত শুষ্ক বা টানটান না করেই জমে থাকা ময়লা দূর করে ত্বকের টেক্সচার মসৃণ করে। এর ক্রিমি টেক্সচার ত্বকে খুব সহজে মেখে যায় এবং ত্বককে রাখে পরিষ্কার, নরম, সতেজ ও সুন্দর।
উপাদান
এই মাস্কটির অন্যতম মূল উপাদান কেওলিন ও বেনটোনাইট ক্লে, যা রোমকূপের গভীরে জমে থাকা ধুলোবালি ও অতিরিক্ত তেল টেনে বের করে আনে। এতে থাকা হার্টলিফ এক্সট্র্যাক্ট ত্বকের প্রদাহ কমায়, সেনসিটিভ ভাব শান্ত করে এবং অতিরিক্ত তেলের কারণে হওয়া ব্রণ প্রতিরোধ করে। এতে ব্যবহৃত সূক্ষ্ম উদ্ভিজ্জ উপাদান ত্বককে হালকাভাবে এক্সফোলিয়েট করে মসৃণ করে, অন্যদিকে এর হাইড্রেটিং উপাদানগুলো মুখ ধোয়ার পরেও ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে।
ব্যবহারবিধি
মুখ ভালোভাবে পরিষ্কার করার পর তোয়ালে দিয়ে শুকিয়ে নিন। এরপর চোখ ও ঠোঁটের চারপাশ এড়িয়ে পুরো মুখে পরিমাণমতো ক্লে প্যাক সমানভাবে মেখে নিন। ক্লে মাস্কটি শুকিয়ে যাওয়া পর্যন্ত ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে আলতোভাবে গোলাকার (circular) মোশনে মাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। সেরা ফলাফলের জন্য এটি সপ্তাহে ১ থেকে ২ বার ব্যবহার করুন।
ক্রেতাদের রিভিউ
এখনও কোনো রিভিউ নেই। যাঁরা এই পণ্যটি পেয়েছেন, তাঁরা প্রথম রিভিউ লিখতে পারেন।
এই পণ্যটি কিনেছেন? রিভিউ লিখতে লগ ইন করুন।





